এই দুই তারকা চার বছর পর কাতালান ক্লাবের শিরোপা উদযাপন উৎসবে যোগ দিয়েছিলেন গেল রোববার। সোমবার ন্যু ক্যাম্পের গ্যালারি থেকে বুসকেটস-লেভানডফস্কিদের ২৭তম লা লিগা শিরোপা উৎসবে যোগ দেন।
আগের দিন এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিতের পর শহরে ফিরে সোমবার সন্ধায় ন্যু ক্যাম্প থেকে ছাদখোলা বাসে চড়ে হাজার হাজার ভক্তদের মাঝ দিয়ে বিজয় প্যারেড করেন জাভির শিষ্যরা। পাশাপাশি বার্সেলোনার নারী ফুটবলাররাও আলাদা বাসে করে বিজয় উদযাপন করেন।
.png)
৭ বছর পর বার্সেলোনার পুরুষ ও নারী দল একই সঙ্গে শিরোপা জেতায় উৎসবের নগরীতে রূপ নেয় বার্সেলোনা। বিজয় প্যারেড শেষ হয় শহরের বিখ্যাত আর্ক দে ত্রাইওমফের তোরণে।