ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রিমিয়ার লিগে ড্রয়ের দিন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮, ১৪ মে ২০২৩
প্রিমিয়ার লিগে ড্রয়ের দিন 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শনিবার রয়েছিল দুটি ম্যাচ। দুটি ম্যাচে হয়েছে ড্র। গতকাল চট্টগ্রাম আবাহনী হারায় পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি রেলিগেশনের চাপে পড়ে। আজকের ম্যাচে ফর্টিজের বিপক্ষে তারা ড্র করে ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। চট্টগ্রাম আবাহনী এক খেলা কম নিয়ে ১৩ পয়েন্টে এগারোতম অবস্থানে। 

টেবিলের তলানিতে থাকা দল আজমপুর ফুটবল ক্লাব উত্তরাও আজ পয়েন্ট পেয়েছে। ঢাকা আবাহনীকে হারানো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে আজমপুর। ম্যাচের ১৬ মিনিটে রিচার্ডের গোলে লীড নেয় আজমপুর। ৫১ মিনিটে এনামুয়েল মুক্তিযোদ্ধার হয়ে ম্যাচে সমতা আনেন। 

১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা নবম স্থানে। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে আজমপুর টেবিলে সবার নিচে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!