ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

সিরিজ জয়ের মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ, নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭, ১৪ মে ২০২৩
সিরিজ জয়ের মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ, নেই সাকিব
ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে জয় ছিনিয়ে নিয়েছিল তামিম ইকবালের দল। তাই শেষ ওয়ানডে জয় চায় সফরকারী বাংলাদেশ। তবে আঙুলের ইনজুরিতে পড়া সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। আইসিসির ওয়েবসাইটে (icc.tv) ম্যাচটি সরাসরি দেখানো হবে।

সিরিজের ২য় ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ নিতে গিয়ে চোট পান সাকিব। দ্রুতগতির বল সরাসরি তার আঙুলে আঘাত করে। তবে ঐ অবস্থায় পরে ব্যাটিং করতে দেখা যায় তাকে।  

তবে একদিন পরই জানা যায়, সাকিবের চোট ছিল গুরুতর। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তার আয়ারল্যান্ড সিরিজ শেষ।

Advertisement

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় সাকিব ডানহাতের তর্জনির ডগায় আঘাত পান। আজ (গতকাল শনিবার) এক্সরে রিপোর্টে দেখা গেছে যে, তার ওই আঙুলের ডগায় চিড় ধরেছে। যা থেকে সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে সাকিবের। সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি খেলতে পারবেন না।’

সাকিব না থাকায় তার স্থানে দেখা যতে পারেন নতুন কাউকে। তিনি ইয়াসির আলি রাব্বি হতে পারেন।  এদিকে শেষ ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি শরিফুল ইসলাম। ফলে তার স্থানে শেষ ম্যাচের একাদশে ফিরতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইয়াসির রাব্বি, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!