অনুশীলন থেকে শুরু করে ম্যাচ- সবখানেই দাপট দেখাচ্ছে বৃষ্টি। সিরিজ শুরুর ১০ দিন আগে পৌঁছালেও অনুশীলন করতে পারেনি টাইগাররা। বৃষ্টির বাধায় প্রথম ম্যাচ হয়েছে পরিত্যক্ত। গত শুক্রবার দ্বিতীয় ম্যাচটি ৫০ ওভারের বদলে হয়েছে ৪৫ ওভার। এমনি অবস্থায় রোববার চেমসফোর্ডে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সিরিজে এগিয়ে থাকার সুবাদে এই ম্যাচে জয় তো বটেই বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও সিরিজ জিতবে টাইগাররা।ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় পৌনে ৪টায়।
.png)
আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই আজকের ম্যাচে মাঠে নামবে টাইগাররা। নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে সর্বশেষ ম্যাচে। বাংলাদেশ।
এই সুবাদে র্যাঙ্কিংয়ে এশিয়ার সবাইকে পেছনে ফেলেছে তামিম বাহিনী। আইসিসি সুপার লিগের র্যাঙ্কিংয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সবাই বাংলাদেশের পেছনে। টাইগাররা উঠে এসেছে তিনে। এর পরের অবস্থানে যথাক্রমে ভারত ও পাকিস্তান।
অ্যাওয়ে চ্যালেঞ্জে বিরুদ্ধ কন্ডিশনের মানসিক বাধা পেরোনোর টাটকা স্বাদ নিয়ে আজ মাঠে নামবে টাইগারা।
শুক্রবারের ম্যাচে রানের এভারেস্টশৃঙ্গে উঠেও বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে আইরিশদের। ম্যাচ শেষে দলটির অধিনায়ক অ্যান্ডি বালবার্নি বলেন, আমাদের হাতে ছিল পর্যাপ্ত রান। আমরা ভালো ব্যাট করেছিলাম। কিন্তু বাংলাদেশ ছিল আরো ভালো। তবে আমরা একটা উপভোগ্য ম্যাচ উপহার দিতে পেরেছি।
দুর্দান্ত জয়ের টাটকা স্বাদ পাওয়া টাইগাররা যে সিরিজ নির্ধারণী ম্যাচ জিততে যে মরিয়া থাকবে, তা বলাই বাহুল্য।