ভালভার্দে জানান, ‘অন্য দলের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা স্পেশাল, কারণ এটি রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা।’
মঙ্গলবার (৯ মে) টানটান উত্তেজনাপূর্ণ প্রথম লেগের ম্যাচটি সমতায় শেষ হওয়ায় দু’দলের অপেক্ষা আরও বাড়িয়েছে। রিয়ালের হয়ে প্রথমে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। পরে সিটির হয়ে গোল করেন ডি ব্রুইনা। যদিও তার গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গোলের আগে বলটি সাইডলাইনের বাইরে থেকে আনা হয় বলে একাধিক থ্রি-ডি বিশ্লেষণে দেখানো হয়েছে। কিন্তু ম্যাচ চলাকালে সেটি ভিএআরে পরীক্ষা করা হয়নি। যা নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিসহ অনেকেই তীব্র সমালোচনা করছেন।
.png)
সিটির বিপক্ষে মাঠে নামার আগেই স্প্যানিশ লিগে কোপা দেল রে’র শিরোপা জিতেছে রিয়াল। এরপরই তারা সিটির মুখোমুখি হয়। তবে ম্যাচের ফল পেতে উভয় দলকে অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার (১৮ মে) দ্বিতীয় লেগ পর্যন্ত।
তার আগে সংবাদমাধ্যম ডায়রিও এএসকে এক সাক্ষাৎকার দিয়েছেন রিয়ালের উরুগুইয়ান তারকা মিডফিল্ডার ভালভার্দে। সেখানে তিনি বলেন, ‘অন্য দলের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা স্পেশাল, কারণ এটি রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা। এটি অন্যান্য সকল ম্যাচ থেকে আলাদা। আলাদা আবহ ও শক্তি নিয়ে বিশেষ স্বপ্ন পূরণে লক্ষ্যে এখানে ফুটবলারদের নামতে দেখা যায়।’