পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের নিশ্চিত করেছেন, আগামীকাল (শনিবার) অ্যাজাক্সের বিপক্ষে ম্যাচে থাকছেন মেসি। অর্থাৎ মেয়াদ ফুরোবোর আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পিএসজি।
সর্বশেষ মেসিকে নিয়ে বড় বোমা ফাটায় বার্তা সংস্থা এএফপি। সূত্রের বরাতে তারা জানায়, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এরই মধ্যে চুক্তিও নাকি সেরে ফেলেছেন তিনি। তবে এমন খবর সঙ্গে সঙ্গেই উড়িয়ে দেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। এক বিবৃতিতে তিনি স্পষ্টতই বললেন, আগামী মৌসুমের ব্যাপারে এখনো কোনো ক্লাবের সঙ্গে আমাদের কিছুই হয়নি। পিএসজিতে চলতি মৌসুম শেষেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
.png)