ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরুতেই স্টার্লিংকে ফেরালেন হাসান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ১২ মে ২০২৩
শুরুতেই স্টার্লিংকে ফেরালেন হাসান
ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচের শুরুতেই আইরিশ ওপেনার পল স্টার্লিংকে সাজঘরে ফিরিয়েছেন হাসান মাহমুদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডে সংগ্রহ এক উইকেট হারিয়ে ১ ওভারে ১ রান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক আইরিশরা।

এদিন আয়ারল্যান্ডের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন পল স্টার্লিং ও স্টিফেন ডহেনি। তবে প্রথম ওভারেই হাসান মাহমুদের পেসের কাছে পরাস্ত হন স্টার্লিং। হাসানের লেন্থ বলে মুশফিকের তালুবন্দী হয়ে শূন্য রানে আউট হয়ে যান তিনি।

Advertisement

এরপর ক্রিজে আসেন আয়ারল্যান্ড দলপতি অ্যান্ড্রু বালবির্নি। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ডহেনি। 

বর্তমানে ডহেনি ৬ ও বালবির্নি ২ রানে ব্যাট করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!