ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালের পথে রোমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ১২ মে ২০২৩
ফাইনালের পথে রোমা
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপা লিগে সব স্থানে দাপট দেখাচ্ছে ইতালিয়ান ক্লাবগুলো। চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপের দ্বিতীয় সারির লিগে দাপট দেখালো ইতিলিয়ান ক্লাব এএস রোমা। বৃহস্পতিবার দিবাগত রাতে ইউরোপা লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। 

ঘরের মাঠ অলিম্পিকেই বেয়ার লেভারকুসেনকে স্বাগত জানিয়েছিলো রোমা। প্রথমার্ধে গোলে দেখা পায়নি কোনো দলই। খেলার ৬৫ মিনিটে গিয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ২০ বছর বয়সী তারকা এডোয়ার্ডো বোভ। রোমার যুব একাডেমি থেকেই উঠে এসেছেন বোভ।

রোমার ট্যামি আব্রাহামের দুর্দান্ত শট ঠেকিয়েছিলেন লেভারকুসেনের গোলরক্ষক লুকাস রাডেকি। কিন্তু ফিরতি বলে শট নেন বোভ এবং জড়িয়ে যায় লেভারকুসেনের জালে।

Advertisement

খেলার ৮৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সফরকারী লেভারকুসেন। কিন্তু জেরেমি ফ্রিমপংয়ের শট একেবারে গোললাইনে আটকে দেয়া হয়। যার ফলে গোল হয়নি আর।

বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা। আগামী ১৯ তারিখে দ্বিতীয় লেগে জার্মান ক্লাবটির ঘরের মাঠে বায় অ্যারেনায় সফর করবে রোমা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: এএস রোমা
লিংক সফলভাবে কপি হয়েছে!