ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টাইন ফুটবলাদের মাঝে তুমুল মারামারি, ৭ লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ৮ মে ২০২৩
আর্জেন্টাইন ফুটবলাদের মাঝে তুমুল মারামারি, ৭ লাল কার্ড!
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। এই দুই ক্লাবের খেলাকে বলা হয় ‘সুপার ক্লাসিকো’। আর্জেন্টিনার দুই শীর্ষ ক্লাবের লড়াইয়ে এবার হাতাহাতির ঘটনা ঘটেছে। 

রোববার এই ক্লাবের সুপার ক্লাসিকোতে একটি পেনাল্টি নিয়ে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ১৫ মিনিট ধরে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতজনকে লাল কার্ড দেখান রেফারি।

এমনিতেই রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। গতকাল ঘরের মাঠে বোকা জুনিয়র্সকে ১-০ গোলে হারায় রিভার প্লেট। ম্যাচের যোগ করা সময়ে ৯৩তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার মিগুয়েল বোর্হা। সেই গোলের পর ৮৩ হাজার দর্শক ভর্তি গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

Advertisement

জয় নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই বুনো উল্লাসে মাতেন রিভার প্লেটের খেলোয়াড়রা। এতে খেপে গিয়ে তাদের দিকে তেড়ে যান বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। 

ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা। শুরু হয়ে যায় হাতাহাতি। কিছুতেই তা থামছিল না। পরে দুই দলের তিনজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। বাদ যাননি বোকা জুনিয়র্সের কোচ হোর্হে আলমিরনও।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!