ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের নাগরিকত্ব চান জেমি সিডন্স!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ৭ মে ২০২৩
বাংলাদেশের নাগরিকত্ব চান জেমি সিডন্স!
জেমি সিডন্স। ছবি- সংগৃহীত

২০১১ সালে বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছেড়েছিলেন জেমি সিডন্স। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে আবারো টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে ঢাকায় আসেন তিনি। কিন্তু দ্বিতীয় দফায় যাত্রাটা লম্বা হলো না তার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করেন সিডন্স। সেখানে তিনি টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। অবশ্য সাকিব-তামিমদের দায়িত্ব ছাড়লেও টাইগারদের ‘এ’ দল এবং বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের সঙ্গে কাজ করবেন সাবেক এ অজি ক্রিকেটার।

শুক্রবার সকালে সিডন্স আরো একটি পোস্ট দেন ফেসবুকে। যেখানে আপলোড করা ছবিতে তার মেয়ে এবং ছেলে স্কুল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। 

Advertisement

ওই পোস্টের ক্যাপশনে সিডন্স লিখেন, ‘বাচ্চাদের মিস করছি, এই শীতে তারা তাদের নতুন স্কুলের জন্য প্রথমবার ইউনিফর্ম পরে বের হচ্ছে। কোচিংটাকে ভালোবাসি, তবে পাশাপাশি তাদের প্রতিদিন স্কুলে যেতে দেখতে না পারাটা দুঃখের বিষয়।’

সিডন্সের পোস্টটির মন্তব্যের ঘরে অনেকেই লিখছিল তাদের বাংলাদেশে নিয়ে আসতে। সেসব কমেন্টের উত্তরে সিডন্স লিখেন, ‘জন্মের পর তারা দুজনেই বাংলাদেশে ছিল। শেষবার যখন আমি ঢাকা ছাড়ি তখন আমার মেয়ের বয়স ছিল ৩ বছর। দুজনেই এখানে আসতে এবং ঘুরতে মুখিয়ে আছে। সম্ভবত তাদের জন্য সম্মানসূচক নাগরিকত্ব দরকার।’

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে কাজ করে গেছেন জেমি সিডন্স। তখন স্ত্রী ও সন্তানদের নিয়ে বাংলাদেশেই এই অস্ট্রেলিয়ান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!