হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে করোনা নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা শেষ হলে টিকার প্রয়োজন আর থাকবে না। এ জন্য ইউএস ওপেন খেলতে পারবেন জকোভিচ।
এবছর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলার জন্য মার্কিন প্রশাসনের কাছে আবেদন করেন জকোভিচ। কিন্তু করোনার টিকা না থাকার জন্য অনুমতি পাননি ৩৫ বছরের টেনিস তারকা। তিনি জানান, করোনা টিকা নিয়ে সমস্যার সমাধান না হলে গ্র্যান্ডস্লামে খেলবেন না।
.png)
বিশ্বজুড়ে জরুরি করোনা অবস্থার ইতি হওয়ায় শেষপর্যন্ত ইউএস ওপেনে জকোভিচের খেলা নিয়ে আর কোনও সংশয় থাকছে না। ২৮ আগস্ট থেকে শুরু হবে যুক্তরাষ্ট্র ওপেন। শেষ হবে ১০ সেপ্টেম্বর।