ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে লিডসকে চেপে ধরলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না সিটি। তবে গোলের জন্য তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। খেলার ১৯ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে সিটিজেনদের এগিয়ে নেন গুন্দোগান (১-০)।
এরপর একই ঘটনার পুনরাবৃত্তি ম্যাচে ২৭তম মিনিটে। ফের সেই মাহরেজের পাস থেকে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন গুন্দোগান (২-০)। এরপর প্রথমার্ধের বাকি সময়েও আধিপত্য ধরে রাখলেও ব্যবধান বাড়ানো হয়নি ম্যানসিটির। যার ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গার্দিওলার দল।
.png)
বিরতি থেকে এসে আক্রমণের ধার বাড়ালেও ব্যবধান বাড়াতে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না সিটিজেনরা। সিটিজিনরা যখন গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ তখন উল্টো খেলার ৮৫ মিনিটে গোল করে ব্যবধান কমায় লিডস (২-১)। ম্যাচের বাকি সময় কোনো গোলের দেখা পায়নি দুই দলই। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
এই জয়ে ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। অপরদিকে সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।