আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার আগে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ তথা বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব। তিনি বলেছেন, বিপিএল অনেকগুলো দেশে সম্প্রচার করা হয়। কিন্তু কেউ দেখে না।
সাকিবের ঈদ পালনের কথা ছিল আমেরিকায়। কিন্তু পরিবারের সঙ্গে নিজের বাড়িতেই ছিলেন তিনি। পরে যান আমেরিকায়। সেখান থেকে গেছেন ইংল্যান্ডে। এরই মাঝে অন্য দেশের লিগের সঙ্গে বাংলাদেশের টি-২০ লিগের তুলনা করেছেন এ ক্রিকেটার।
.png)
সাকিব বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ অনেক গোছানো। বহুদিন আগেই দল গঠন হয়ে যায়। কী দল হবে সেটা আগের মৌসুমেই পরিষ্কার থাকে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেটা হয় না। সেটা হয় যখন ওখানে ম্যাচ শুরু হয়।
সাকিব মনে করেন বিদেশেও বিপিএলের তেমন কদর নেই। বাংলাদেশের টি-২০ অধিনায়ক বলেন, বাংলাদেশের এই লিগ অনেকগুলো দেশে সম্প্রচার করা হয়। কিন্তু কেউ দেখে না।
এরপর তিনি বলেন, কোনো দেশের ক্রিকেটার যখন পাকিস্তান বা ক্যারিবিয়ান টি-২০ লিগে ভাল খেলে, তখন আন্তর্জাতিক দলে ডাক পায়। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভাল খেললে তা হয় না। এটা হতাশার।
সাকিব আরো বলেন, বিপিএলের কোনো বাজার নেই। কারণ কোনো বাজার তৈরিই করা হয়নি। আমরা যদি সেটা করতে পারতাম তা হলে ভাল হত। বাংলাদেশের সব জায়গায় ক্রিকেট খেলা হয়, গ্রামে গ্রামে খেলা হয়। কিন্তু তা-ও বাজার তৈরি করা যাবে না, এটা বিশ্বাস করা কঠিন।