ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির অনুমোদন না পাওয়ায় সিরিজ সমাপ্ত বাংলাদেশের 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৭, ৫ মে ২০২৩
আইসিসির অনুমোদন না পাওয়ায় সিরিজ সমাপ্ত বাংলাদেশের 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এবং শ্রীলঙ্কান নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় দুই দলের সম্মতিতে আরেকটি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু সেই ম্যাচ আইসিসির অনুমোদন পায়নি। টি-২০ সিরিজেও আছে বৃষ্টির শঙ্কা।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ছিল আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। গতকাল বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হয়। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ৫৮ রানে হেরে যায় বাংলাদেশ। আগামী রবিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাড়তি ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু আইসিসির অনুমোদন না পাওয়ায় তিন ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো শ্রীলঙ্কা। 

Advertisement

এক বিবৃতিতে বাংলাদেশ নারী দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত যা জানি, নতুন সূচিতে ৭ তারিখে যে ম্যাচ নেওয়া হয়েছিল, সেটি আর হচ্ছে না। অর্থাৎ ওয়ানডে সিরিজ শেষ।’

উল্লেখ্য, আগামী ৯ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!