ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে আফ্রিদির ডিনার পার্টিতে যাননি বাবর 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ৫ মে ২০২৩
যে কারণে আফ্রিদির ডিনার পার্টিতে যাননি বাবর 
ছবি: সংগৃহীত

প্রায় ১২ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। এক যুগের অপেক্ষার পর সিরিজ জয়ের কারণে পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ডিনারে জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

তার আমন্ত্রণ রক্ষা করতে মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, ফখর জামানদের পাশাপাশি পাকিস্তান দলের কোচিং স্টাফের সদস্যরাও সেখানে উপস্থিত হন। সবাই থাকলেও সেখানে ছিল না পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম। পাকিস্তানি এই ব্যাটার সেখানে না থাকায় দেশটির ক্রিকেটাঙ্গনে চলছে তুমুল আলোচনা।

জানা যায়, শহিদ আফ্রিদি বরবরই বাবর আজমের কঠোর সমালোচক ছিলেন। গুঞ্জন শোনা যায়, কিছুদিন আগে পিসিবির অন্তর্বর্তীকালেন প্রধান নির্বাচক থাকা অবস্থায় নাকি বাবরকে সরিয়ে দিতে চেয়েছিলেন আফ্রিদি! এছাড়া মিডিয়ায় তো নিয়মিতই তিনি বাবরের বিরুদ্ধে কথা বলেন। 

Advertisement

তাই আফ্রিদির ডিনার পার্টিতে বাবরের না যাওয়ার পেছনে ওই ঘটনার কোনো সূত্র আছে কি না, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাবরের ভক্তরা লিখছেন, ‘বাবর আজম কোথায়?’; ‘অধিনায়ক নেই কেন?, ‘আমাদের কিং কোথায়’, ‘বাবর মিসিং’।

আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন আফ্রিদি। ক্যাপশনে লিখেছেন, ‘পাকিস্তানের নায়কদের জন্য ডিনারের আয়োজন করেছি। তোমাদের প্রত্যেকের জন্য অনেক গর্বিত।’ 

সেই টুইটের কমেন্টবক্সে বাবরকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একজন অবশ্য ব্যাখ্যা দেওয়া চেষ্টায় লিখেছেন, ‘যারা লিখছেন- "বাবর কোথায়?" তাদেরকে বলছি যে, আরও কয়েকজন ওই পার্টিতে যাননি। তারা হয়তো অন্য কোথাও কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলেন। ডিনারে না থাকা বড় কোনো বিষয় নয়।'

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!