ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘হালান্ডকে এখনই গ্রেট বলা ঠিক হবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ৫ মে ২০২৩
‘হালান্ডকে এখনই গ্রেট বলা ঠিক হবে না’
আর্লিং হালান্ড। ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। নিজের অভিষেক মৌসুমেই দুর্দান্ত ছন্দে একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন তিনি। আর এ কারণে তাকে গ্রেটদের একজন ভাবছেন অনেকেই।

সম্প্রতি প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে ৩৫ গোল করে সেরাদের সেরার তালিকায় স্থান পেয়েছেন হালান্ড। এই রেকর্ডে অ্যালেন শিয়ারার ও অ্যান্ডি কোলকে পেছনে ফেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই সেরাদের সঙ্গে তার নামটিও উচ্চারিত হচ্ছে।

তবে এখনই হালান্ডকে গ্রেটের মুকুট পরিয়ে দেয়াটা ভালো লাগছে না ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার লেস ফার্দিনান্দের কাছে।

Advertisement

সম্প্রতি স্ট্যাটস পারফর্মকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা বলা (হল্যান্ডকে গ্রেট বলা) একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ, গ্রেট খেলোয়াড়রা বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে তা করে দেখিয়েছে। এই মৌসুমে হল্যান্ড সেটা করেছে এবং চলতি মৌসুমে সে অসাধারণ খেলছে। কিন্তু তাকে বিচার করা হবে বছরের পর বছর ধরে সে কেমন করবে, সেটার ওপর ভিত্তি করে।’

তবে ফার্দিনান্দের কাছে হাল্যান্ডের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, ‘মনে হচ্ছে সে তা পারবে (ধারাবাহিক পারফর্ম করা), কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা সে না করছে, ততক্ষণ তাকে সেই গ্রেট স্ট্রাইকারদের কাতারে রাখা কঠিন। যদিও এই বছর তার অসাধারণ একটি মৌসুম কাটছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!