ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেবিলের তলানির দল দিল্লির কাছে হারল শীর্ষে থাকা গুজরাট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ৩ মে ২০২৩
টেবিলের তলানির দল দিল্লির কাছে হারল শীর্ষে থাকা গুজরাট
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ৫ রানে হারিয়েছে তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালস।

অবশ্য হারলেও ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে আছে গুজরাট। অন্যদিকে আসরে নিজেদের তৃতীয় জয়ের পরও ৯ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই দিল্লি।

গতরাতে আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের পেসার মোহাম্মদ শামির বোলিং তোপে খেই হারিয়ে শুরুতেই ২৩ রানে ৫ উইকেট হারায় দিল্লি।

Advertisement

টপ-অর্ডাদের ব্যর্থতার পর পরের দিকের ব্যাটারদের দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের মামুলি সংগ্রহ পায় দিল্লি।

সাত নম্বরে নেমে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে সর্বোচ্চ ৫১ রান করেন আমান হাকিম খান। তার সঙ্গে আক্সার প্যাটেল ২৭ ও রিপাল প্যাটেল ২৩ রান করেন। গুজরাটের শামি ১১ রানে ৪ উইকেট নেন।

জবাবে অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার হাফ-সেঞ্চুরি সত্বেও ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান পর্যন্ত যেতে পারে গুজরাট। ৭টি চারে ৫৩ বলে অপরাজিত ৫৯ রান করেন পান্ডিয়া। দিল্লির খলিল আহমেদ ও ইশান্ত শর্মা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন গুজরাটের শামি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!