ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেনিস কোর্ট ছেড়ে ভক্তদের সুখবর দিলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ২ মে ২০২৩
টেনিস কোর্ট ছেড়ে ভক্তদের সুখবর দিলেন সেরেনা
স্বামী ওহানিয়ার সঙ্গে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ছবি- সংগৃহীত

২০২২ সালের সেপ্টেম্বরে টেনিস কোর্টকে বিদায় বলেছিলেন সেরেনা উইলিয়ামস। এরপর টেনিসের সবুজ কার্পেট থেকে বেশ দূরেই রয়েছেন তিনি। মূলত পাঁচ বছর বয়সী মেয়ে অলিম্পিয়াকে ঠিকভাবে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এ কিংবদন্তি।

টেনিস কোর্ট থেকে বিদায় নিয়ে সবার চোখের আড়াল হন সেরেনা। কিন্তু নিজের ক্যারিয়ারের ইতি টানার সাত মাস পরেই ভক্তদের সুখবর দিলেন ৪১ বছর বয়সী সাবেক এ টেনিস তারকা।

বিখ্যাত ম্যাগাজিন ভোগে নিজের লেখা এক কলামে সেরেনা দাবি করেন, টেনিস থেকে আপাতত দূরে থাকতে চান তিনি। পরিবারের দেখাশোনা করেই বাকি সময়টুকু কাটিয়ে দিতে চান বলে জানান আমেরিকার কিংবদন্তি।

Advertisement

স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান ও মেয়ে অলিম্পিয়াকে নিয়ে সুখের সংসার সেরেনার। তবে শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসছেন সেটি জানালেন তিনি নিজেই।

মেট গালা অনুষ্ঠানের লালগালিচায় দাঁড়িয়ে সেরেনা বলেন, ‘আনা উইনটুর (ভোগের এডিটর–ইন–চিফ) আমাদের তিনজনকে মেট গালায় আমন্ত্রণ জানানোর পর রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম।’

পরে স্বামী ওহানিয়ান সেরেনার পেটে আদর করে দিলে কারো বুঝতে বাকি থাকেনি, ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা আবারো মা হতে চলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!