আইপিএল থেকে দেশে ফেরার সময় হয়েছে মুস্তাফিজের। চলমান আসরে কি শুধু দুই ম্যাচেই ফিজের সীমাবদ্ধতা। প্রশ্ন হচ্ছে শেষটাও কি বেঞ্চে বসে কাটবে মুস্তাফিজের, এখন এটা নিয়েই ভাবছেন কাটার মাস্টার।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গেছে টিম টাইগার্স। আর আগামীকাল বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। এরপর পরশু ইংল্যান্ডে যাবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
.png)
সে হিসাবে মুস্তাফিজের এবারের আইপিএলে আজই শেষ ম্যাচ। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস।
এর আগে গত ১১ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুস্তাফিজের দিনটি ছিল ‘অম্লমধুর।’ রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট নেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মুম্বাইয়ের জয় কিছুটা কঠিন হয়ে গিয়েছিল তার বোলিংয়েই।
আবার মুস্তাফিজই ১৯তম ওভারে এসে ২ ছক্কায় ১৫ রান দিয়ে রোহিতদের জয়ের সমীকরণ সহজ করে দিয়েছেন। ৪ ওভারে ৩৮ রান খরচায় ১ উইকেটে শেষ হয় বাংলাদেশের এই বাঁহাতি পেসারের বোলিং।
অম্লমধুর এই পারফরম্যান্সের পরও মুস্তাফিজকে পরের ম্যাচে সুযোগ দেয় দিল্লি টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের তার জন্য ভুলে যাওয়ার এক ম্যাচ।
এ ম্যাচে ৩ ওভারে কোনো উইকেট না নিয়ে ৪১ রান দিয়েছেন মুস্তাফিজ। ৫ চার ও ২ ছক্কা হজম করেন, যেখানে কোহলির কাছে ১টি করে চার ও ছক্কা হজম করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তাকে ছাড়াই পরের তিন ম্যাচ খেলে দিল্লি, যার মধ্যে দুই ম্যাচে জয় এবং একটিতে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল।
অবশ্য এবারের আইপিএলে দিল্লির অবস্থাও ভালো নয়। ৮ ম্যাচে ২ জয় ও ৬ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে ওয়ার্নারের দিল্লি।