ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব-তামিমদের দায়িত্ব ছাড়লেন সিডন্স

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২, ১ মে ২০২৩
সাকিব-তামিমদের দায়িত্ব ছাড়লেন সিডন্স
ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জেমি সিডন্স। তবে সাকিব-তামিমদের দায়িত্ব ছাড়লেও টাইগারদের ‘এ’ দল ও টাইগার্স টিমের হয়ে কাজ করবেন সাবেক এ অজি ক্রিকেটার।

সোমবার সকালে ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন জেমি সিডন্স নিজেই।

Advertisement

সেখানে তিনি লিখেছেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সঙ্গে কথা বলেই পরবর্তী তরুণ প্রজন্মের (বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দল) সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি মনে করি, তাদেরকে দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে।’

তিনি আরো লেখেন, আমি তরুণ ক্রিকেটারদের কোচিং করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বিসিবি এখন তা বাস্তবায়ন করতে যাচ্ছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমি বুঝি, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং ট্রেইনিংয়ের সূচনা হয় মিরপুরের নেটে।

প্রসঙ্গত, ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেমি সিডন্স। কিন্তু ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। 

সবশেষ ২০২২ সালে দ্বিতীয় দফায় ঢাকায় আসেন সিডন্স। এরপর জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!