আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেল আয়ারল্যান্ড সিরিজটি সম্প্রচার করবে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এর আগে ২০২২ সালেও ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় টিভি সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
সাধারণত দেখা যায়, স্বাগতিক বোর্ডই সম্প্রচার সত্ত্ব বিক্রি করে থাকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এটি করে থাকে তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের মাধ্যমে। তৃতীয় পক্ষের কাছ থেকে বাংলাদেশের কোনো চ্যানেল এখনও সম্প্রচার সত্ত্ব ক্রয় করেনি।
.png)
আইপিএল চলার কারণেই মূলত এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের যে দুইটি টিভি চ্যানেল খেলা সম্প্রচার করে থাকে তারা ব্যস্ত সময় পার করছে আইপিএল নিয়ে। ফলে, তাদের পক্ষেও সম্প্রচার সত্ত্ব কেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শেষ পর্যন্ত দেশের কোনো টিভি চ্যানেলে আয়ারল্যান্ড-বাংলাদেশের ওয়ানডে সিরিজ সম্প্রচারিত হয় কিনা সেটি এখন দেখার বিষয়।