ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বন্ধ হচ্ছে বার্সা টিভির সম্প্রচার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯, ২৮ এপ্রিল ২০২৩
বন্ধ হচ্ছে বার্সা টিভির সম্প্রচার
ছবি- সংগৃহীত

ক্লাব ফুটবলকে এগিয়ে নিতে নানা পরিকল্পনায় নেয়া হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বার্সেলোনার ফুটবলারদের জন্য প্রায় দুই যুগ আগে অভিনব উদ্যোগ নিয়েছিল ক্লাবটির তৎকালীন সভাপতি জোসেপ লুইজ নুনেজ।

ফুটবল বিষয়ক আলোচনার জন্য বার্সা প্রেসিডেন্ট নুনেজের পরিকল্পনায় যুক্ত হয় বার্সা টিভি। যেই ভাবনা, সেই কাজ। ১৯৯৯ সালের জুলাইয়ে ক্লাবের নামে একটি নিজস্ব টেলিভিশন চালু করে ক্লাবটি।

এরপর দীর্ঘ ২৪ বছর কাটিয়ে গেছে বার্সা টিভির। বেশ সফলতার সঙ্গেই এগিয়ে যাচ্ছিল তারা। অবশেষে বন্ধ হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টদের টিভির সম্প্রচার।

Advertisement

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, বার্সা টিভির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্য এর কারণও ব্যাখ্যা করেছে তারা।

মূলত বার্সা টিভির সম্প্রচারের দায়িত্বে থাকা কোম্পানি (টেলেফোনিকার) সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে স্পেনের ক্লাব বার্সেলোনা। আর এ কারণেই জনপ্রিয় এ টিভির পথচলা থেমে যাচ্ছে। 

বিষয়টি নিয়ে গোল ডটকম বলছে, আর্থিক ব্যয় কমানের জন্য বার্সা টিভি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে প্রায় ১৫০ জন মানুষ চাকরি হারাবেন।

তবে টিভি বন্ধ হলেও বার্সা স্টুডিওসকে অনলাইন স্ট্রিমিংয়ের জন্য কাজে লাগাবে ক্লাবটি বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!