ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে কিউইদের মেন্টর উইলিয়ামসন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৭, ২৬ এপ্রিল ২০২৩
বিশ্বকাপে কিউইদের মেন্টর উইলিয়ামসন!
কেন উইলিয়ামসন। ছবি- সংগৃহীত

চলমান আইপিলের শুরু থেকেই গুজরাট টাইটান্সের ডেরায় যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার উপহার হিসেবে গুজরাটের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন এ কিউই তারকা।

তবে শুধু আইপিএলই নয়, চোটের কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপও অনিশ্চিত হয়ে পড়েছে উইলিয়ামসনের। স্বাভাবিকভাবেই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জাতীয় দলের জার্সিতে বাইশ গজে দেখা যাবে না তাকে। কিন্তু দলের সঙ্গেই থাকবেন তিনি। সেটি অবশ্য নতুন ভূমিকায়!

চলতি বছরের ৫ অক্টোবর ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এ আসর শুরু আগে উইলিয়ামসন যদি সেরে উঠতে না পারেন, তাহলে তাকে মেন্টর হিসেবে নিয়ে যাওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। 

Advertisement

যদিও এখনই উইলিয়ামসনকে বিশ্বকাপ থেকে বাতিলের খাতায় ফেলে দিতে নারাজ দলটির হেড কোচ গ্যারি স্টেড। 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তিনি বলেন, ‘দেখুন, এটা জানার সময় এখনও আসেনি। তার (উইলিয়ামসন) অপারেশন হয়েছে এবং এখন পর্যন্ত যা জানতে পেরেছি, সফল হয়েছে। পুনর্বাসনের প্রাথমিক অবস্থায় আছে সে।’

প্রসঙ্গত, গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১৬ তম আইপিএল। গুজরাটের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। ঋতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই এই ব্যাটার। এরপর আইপিএলই শেষ হয়ে গিয়েছে উইলিয়ামসনের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!