ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিঙ্গাপুরে পৌছেছে বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৮, ২৪ এপ্রিল ২০২৩
সিঙ্গাপুরে পৌছেছে বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত

এএফসি অ-১৭ বাছাইয়ে অংশ নিতে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ১০টায় বাংলাদেশ দল ইউএস-বাংলা এয়ারলাইন্স যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে  বাংলাদেশ দল সেখানে পৌঁছায় আজ সিঙ্গাপুর সময় সকাল ৬টায়।

পৌছে আজ অনুশীলন করবে না বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার স্থানীয় সময় অনুযায়ী রাতে অনুশীলন করাবেন গুরু গোলাম রব্বানী ছোটন।

এএফসি অ-১৭ বাছাইয়ে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। এই গ্রুপের ৩ দলের মধ্যে কেবল একটি দলই পরবর্তী রাউন্ডে খেলবে। ২৬ এপ্রিল তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। এরপর ৩০ এপ্রিল তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। 

Advertisement

আগে থেকেই অ-১৭ নারী দল খেলার মধ্যেই রয়েছে। গত মাসে সাফ অ-১৭ টুর্নামেন্টে রানারআপ এবং দলটির অনেকেই সাফ অ-১৫ টুর্নামেন্ট খেলেছে। তবে দুটি টুর্নামেন্টই ঢাকায় হওয়ায় এবারই রুমাদের প্রথম বিদেশ সফর।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!