এই মাসের মধ্যেই সাফের বাইরের দুটি দেশ নিশ্চিত হবে। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) নিষেধাজ্ঞায় রয়েছে শ্রীলঙ্কা। দেশটির জন্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভায় আজ (২০ এপ্রিল) পর্যন্ত অপেক্ষমান সময়সীমা ছিল। এই সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় শ্রীলঙ্কা আসন্ন সাফ চ্যাম্পিনশিপে খেলার সুযোগ পাচ্ছে না।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ব্যক্তিগত কাজে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানান, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ পর্যন্ত অপেক্ষা করা হবে। আগামীকাল সাফের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে মালয়েশিয়াকে।’
.png)
আগামী মে মাসের প্রথম সাফের কংগ্রেস রয়েছে ঢাকায়। সেই কংগ্রেসে সাফের ড্র অনুষ্ঠান করতে চাইলেও স্বাগতিক ভারত বেঙ্গালুরুতে করতে চায়। সম্ভাব্য ড্রয়ের দিনক্ষণ আগামী ১২ মে। ব্যক্তিগত সফরে থাকাবস্থায় দিল্লিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সৌজন্য সফর করেছেন সাফ সম্পাদক।