ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতিহাদ স্টেডিয়ামকে নিয়ে ম্যানসিটির নতুন পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৩, ২০ এপ্রিল ২০২৩
ইতিহাদ স্টেডিয়ামকে নিয়ে ম্যানসিটির নতুন পরিকল্পনা
ইতিহাদ স্টেডিয়াম

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়াম ঘিরে সুযোগ-সুবিধা আরো বাড়াতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। এজন্য ম্যানচেস্টার সিটি কাউন্সিলের কাছে ক্লাবটি ৩০ কোটি পাউন্ডের পরিকল্পনার একটি আবেদন জমা দিয়েছে।

ইতিহাদ স্টেডিয়ামের উত্তর দিকের স্ট্যান্ড সম্প্রসারণের মাধ্যমে দর্শক ধারণক্ষমতা ৫৩ হাজার ৪০০ থেকে ৬০ হাজারে বাড়াতে চায় ম্যানসিটি। এছাড়াও প্রস্তাবের মধ্যে রয়েছে একটি স্কাই বার, যেখান থেকে মাঠ দেখা যাবে।

সিটি কাউন্সিলের কাছে আবেদনে একসঙ্গে ৩ হাজার জন ধারণক্ষমতার ফ্যান জোন, ক্লাবের নতুন একটি দোকান ও জাদুঘর এবং ৪০০ শয্যার হোটেলের প্রস্তাবও রাখা হয়েছে। সিটি জানিয়েছে যে, প্রকল্পটি বাস্তবায়ন হতে তিন বছর সময় লাগবে।

Advertisement

২০০২ সালে কমনওয়েলথ গেমসের জন্য ইতিহাদ স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। ২০০৩ সাল থেকে তা সিটির ঘরের মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালে ৬ হাজার আসন সম্প্রসারণ করা হয়েছিল ইতিহাদে। ধারণক্ষমতার দিক থেকে এটি এখন প্রিমিয়ার লিগের স্টেডিয়ামগুলোর মধ্যে পঞ্চম।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!