ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

স্পেনের হয়ে খেলবেন ব্রাজিলিয়ান মার্সেলোর ছেলে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯, ২০ এপ্রিল ২০২৩
স্পেনের হয়ে খেলবেন ব্রাজিলিয়ান মার্সেলোর ছেলে!
ফাইল ছবি

ব্রাজিলের জার্সিতে বেশ লম্বা সময় খেলেছেন। অনেক ঐতিহাসিক জয় ও শিরোপারও সাক্ষী তিনি। তার ছেলে ব্রাজিলের হয়ে খেলবে, এমনটা ভাবাই স্বাভাবিক। কিন্তু ব্রাজিলের তারকা ফুটবলার মার্সেলোর ক্ষেত্রে যেন সবকিছুই ব্যতিক্রম হলো।

তারকা এই ফুটবলারের ছেলে এনজো আলভেজ ভিয়েরা ব্রাজিলের পরিবর্তে স্পেনের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ১৩ বছর বয়সী মার্সেলোর ছেলে এনজোর জন্ম ২০১৩ সালে। ব্রাজিলের পরিবর্তে স্পেনের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেয়া এনজো এরই মধ্যে স্পেন অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়েছেন। 

ব্রাজিলের পরিবর্তে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেও ছেলের এমন সিদ্ধান্তে যেন বেশ খুশি মার্সেলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেন, এমন অর্জনের জন্য তোমাকে অভিনন্দন। 

বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলে খেলছেন এনজো। তার স্পেনের হয়ে খেলার সিদ্ধান্তের পেছনে এটাও বড় কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে। গত বছরই মাদ্রিদের সঙ্গে চুক্তি করে তরুণ এই ফুটবলার। মার্সেলো ডিফেন্ডার হলেও এনজেলো খেলে থাকেন আক্রমণভাগে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!