ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডিপিএলের সূচি পরিবর্তন করার কথা ভাবছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ১৭ এপ্রিল ২০২৩
ডিপিএলের সূচি পরিবর্তন করার কথা ভাবছে বিসিবি
ছবি: সংগৃহীত

সারা দেশে কয়েকদিন থেকেই চলছে প্রচন্ড তাপদাহ। যার কারণে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষের জনজীবন। এই গরমের মধ্যেও ডিপিএলের ম্যাচ খেলছেন ক্রিকেটাররা। আবহাওয়া প্রতিকূল না হলেও অনেকটাই কষ্ট করে ম্যাচ খেলছেন তারা। ক্রিকেটারদের কথা চিন্তা করে আগামী মৌসুম থেকে ডিপিএলের সূচিতে পরিবর্তন করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রোববার আবাহনীর কোচ এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন সূচি পরিবর্তনের বিষয়টি নিয়ে ভাবছেন তারা। আর আজ এই সূচি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও আমরা দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডার আর স্পেস আছে তাতে খুবই কঠিন কাজ।’

Advertisement

তিনি আরো বলেন ‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কিনা। জাতীয় ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, ওইটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন। আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি সরানো যাবে না।’-
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!