এরই মধ্যে মেসির নতুন ঠিকানা নিয়ে বেশ কয়েকটি নামি-দামি ক্লাবের নাম শোনা যাচ্ছে। সে তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক ক্লাব বার্সেলোনার নাম।
তবে আশ্চর্য করার মতো বিষয় হলো আর্জেন্টাইন মহাতারকা মেসি নিজেও জানেন না কোথায় যাচ্ছেন তিনি।
.png)
এদিকে মেসিকে বার্সায় ফেরাতে এক পায়ে দাঁড়িয়ে আছে বার্সেলোনা। তাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন ক্লাবের প্রেসিডেন্ট, সহ-সভাপতি, কোচ এমনকি ক্লাবটির পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কিও।
যার পরবর্তী গন্তব্য নিয়ে এত কথা সেই মেসি কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেননি। বিশ্বের কোনো সংবাদমাধ্যমকেই আঁচ পেতে দিচ্ছেন না নিজের গতিবিধি সম্পর্কে।
অবশেষে পরবর্তী গন্তব্য নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন মেসি। ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর এক বিজ্ঞাপনচিত্রের প্রচারণার সময় মূলত নিজের পরবর্তী ঠিকানা নিয়ে কথা বলেছেন মেসি। বিষয়টি নিশ্চিত করেছে মুন্দো দেপোর্তিভো।
মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, আমি জানি না এর পরে কী? আমার ভবিষ্যত কোথায়? আমি কল্পনা করতে, করতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না আমার ভবিষ্যত কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।