ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজ নাপোলি-আর্সেনালের মহারণ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ১২ এপ্রিল ২০২৩
আজ নাপোলি-আর্সেনালের মহারণ 
ছবি: সংগৃহীত

১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো সিরি আ জিতে নাপোলি। ইতালিয়ান শীর্ষ ফুটবলে যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে ভূমধ্যসাগর তীরের শহরটি,  দুটিই এসেছে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে।  

এ মৌসুমের সিরি আতে প্রতিটি দলের বাকি আছে ৯ ম্যাচ। নাপোলি আর মাত্র ৪ ম্যাচ জিতলেই শিরোপা ঘরে তুলবে। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যরা। দুইয়ে থাকা লাৎসিও সঙ্গে তাদের পার্থক্য ১৬।

ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগের মধ্যে নাপোলি, বার্সেলোনা ও পিএসজি শিরোপার প্রায় কাছাকাছি চলে এসেছে। তবে সময় যত গড়াচ্ছে ততই জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগা। জার্মান শীর্ষ ফুটবলে ২৭ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের পার্থক্য মাত্র ২ পয়েন্ট।

Advertisement

প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গানাররা। তবে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে গত দুই আসরের চ্যাম্পিয়ন সিটিজেনরা। এক ম্যাচ কম খেলে পেপ গার্দিওলার শিষ্যদের পয়েন্ট ৬৭। আর্সেনালের স্বপ্ন ভেঙে দিতে পারলে প্রথমবারের মতো হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ জিতবে সিটি।

নিজেদের ব্যর্থ সময় ঝেড়ে ফেলে ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের সুবাস পাচ্ছে আর্সেনাল। সেবার কোচ আর্সেন ওয়েঙ্গারের অধীনে পুরো মৌসুমে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল তারা। এবার ফরাসি কোচের সাবেক শিষ্য মিকেল আর্তেতার অধীনে ২০ বছরের অপেক্ষা ঘোচানোর অপেক্ষা আর্সেনালের।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে ১৫ মার্চ। আট দল নিশ্চত করেছে কোয়ার্টার ফাইনাল। এরপর উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিওনে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয় ১৭ মার্চ । দীর্ঘ বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!