২৯ বছর বয়সি এই তারকাকে ছেড়ে দিলে তাকে মোটা অংকের টাকা পাবে স্পার্স। সংখ্যাটা প্রাং ১০০ মিলয়ন পাউন্ডের মতো। এর মধ্যে তাকে পেতে ওই প্রস্তাব দিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ কোচ এরিক টেন হাগের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে কেইনের নাম।
ইংলিশ অধিনায়ককে দলে টানতে ইতোমধ্যে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও ওই লড়াইয়ে সামিল হয়েছে বলে মেইল অনলাইনের রিপোর্টে বলা হয়েছে।
.png)
আগে থেকেই কেইনের প্রতি দৃষ্টি দিয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার সম্ভাব্য পরিবর্তিত হিসেবে তাকে পেতে চায় লস ব্লাঙ্কোসরা। এই গ্রীষ্মেই ফরাসি তারকার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে স্প্যানিশ জায়ান্টদের। তবে আগামী মৌসুমের শেষ পর্যন্ত বেনজেমা সেখানে থাকছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে তারা অপেক্ষায় আছে আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। এতে বিনা ট্রান্সফার ফিতে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে ভেড়ানোর সুযোগ সৃষ্টি হবে।
এদিকে লিওনেল মেসির চলে যাবার সম্ভাবনা দেখা দেয়ায় নতুন তারকা চুক্তিবদ্ধ করার চেষ্টা করছে পিএসজি। ভবিষ্যতে ক্লাবটি ছাড়তে পারেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমারও। এদিকে কেইন আদৌ স্পার্স ছাড়তে চান কিনা তা দেখতে হবে।