জানা গেছে মেসিকে ফেরাতে ক্লাবের তিন বর্তমান তিন খেলোয়াড় রাফিনহা, ফেরান তোরেস ও আনসু ফাতিকে বিক্রি করার পরিকল্পনা মাথায় রেখেছে ক্লাবটি। একই সঙ্গে জোয়াও কানসালোকে ধারে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনা করছে করেছে তারা। এছাড়াও নতুন কিছু খেলোয়াড়কেও দলভুক্ত করে মেসিকে নিয়েও সাজানো হবে পরিকল্পনা।
তিন ফুটবলারদের মধ্যে আনসু ফাতিকে নিয়ে আগ্রহ কমতি নেই ইউরোপের একাধিক ক্লাবের। শোনা যাচ্ছে তাকে পেতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও দলে রাফিনহাকে দলে নিতে আগ্রহী চেলসি। গত মৌসুমেই তাকে দলে পেতে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে সেবার লিডস ইউনাইটেড থেকে রাফিনহা চেলসির পরিবর্তে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন।
.png)
বার্সেলোনার আরেক ফুটবলার ফেরান তোরেসকে দলে নিতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ। বিশ্বকাপজয়ী মেসিকে পুনরায় পেতেই বার্সেলোনার এমন পরিকল্পনা বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।
সূত্র: গোল ডটকম