ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কাতারে এক সঙ্গে জিদান-মরিনহোরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৯, ৯ এপ্রিল ২০২৩
যে কাতারে এক সঙ্গে জিদান-মরিনহোরা
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে পর্তুগালের রাজধানী লিসবনে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নতুন উপদেষ্টা সদস্য নেয়া হয়েছে। সেখানে স্থান পেয়েছেন জোসে মরিনহো, রিয়াল মাদ্রিদের লিজেন্ডারি কোচ জিনেদিন জিদান, রিয়ালের বর্তমান কোচ কার্লোস আনচেলত্তিরা। মূলত এই সংস্থারটির কাজ হলো ফুটবলের আইন কার্যকর, রেফারিং ও সূচি সাজাতে সহায়তা করা।

গত সপ্তাহে বোর্ড গঠনের অনুমোদন দেয় উয়েফার কার্যনির্বাহী কমিটি। যেখানে প্রতি বছর অন্তত একবার করে হলেও মিলিত হবেন জিদান, মরিনহো, আনচেলত্তি, রিও ফার্ডিনান্ডরা। বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।

আগামী ২৪ এপ্রিল  উয়েফা সদর দপ্তরে সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে ২০ সদস্য এই উপদেষ্টা পর্ষদ কমিটি। সেই দিনেই সভা অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন ক্রোয়েশিয়ার সাবেক অধিনায়ক ও উয়েফার ফুটবল পরিচালক ভোনিমির বোবান।

Advertisement

এবারই প্রথমবার উচ্চপর্যায়ের ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি ও কোচদের নিয়ে উপদেষ্টা পর্ষদ গঠন করল উয়েফা। তবে এই পর্ষদে নারী সদস্য নেই। ভবিষ্যতে নারী ফুটবলেও এমন কমিটি গঠন করবে বলে আশ্বাস দিয়েছে তারা।

২০ সদস্যের উয়েফার নতুন উপদেষ্টা পর্ষদ

জিনেদিন জিদান, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিও, পাওলো মালদিনি, ফাবিও কাপেলো, গ্যারেথ সাউথগেট, জাভিয়ের জানেত্তি, লুইস ফিগো, ফিলিপ লাম, রোনাল্ড কোমান, মাইকেল লাওড্রপ, রাফায়েল বেনিতেজ, রবার্তো মার্টিনেজ, প্রেদ্রাগ মিয়াতোভিচ, ইয়ুর্গেন ক্লিন্সমান, রুডি ফোলার, পিওতর চেক, হুয়ান মাতা, রিও ফার্ডিনান্ড ও রবি কিন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!