ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘরের মাঠে লজ্জার হার, যা বললেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ৯ এপ্রিল ২০২৩
ঘরের মাঠে লজ্জার হার, যা বললেন রিয়াল কোচ
আনচেলত্তি

কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সাকে গুঁড়িয়ে রেকর্ড জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। সামনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের সেরাটা ঢেলে দিতে শতভাগ প্রস্তুত ক্লাবটি। কিন্তু এরই মধ্যে ঘরের মাঠে অঘটন ঘটিয়ে বসলো স্প্যানিশ জায়ান্টরা।

রোববার ভোরে এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু’তে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে ভিলারিয়ালের কাছে ৩-২ গোলের ব্যবধানে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে আনচেলত্তির শিষ্যরা।

এ ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি রিয়াল। সেই দায় রক্ষণভাগকে দিলেন আনচেলত্তি। আঙুল তুললেন তিনি দলের সবার দিকেই।

Advertisement

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। যে ধরনের ফুটবল খেলার সামর্থ্য আমাদের আছে, তা আমরা পারিনি। তবে পরাজয়টাও প্রাপ্য ছিল না, কারণ আমরা সুযোগ তৈরি করতে পেরেছিলাম। ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারতাম আমরা। এরপরই ছন্দ হারিয়ে ফেলি।

রিয়াল কোচের বিশ্বাস, এই পরাজয় দলের ছন্দ নষ্ট করবে না, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালকে স্বরূপেই দেখা যাবে।

এদিকে লিগে শীর্ষে থাকা বার্সেলোনার ১২ পয়েন্ট পেছনে রিয়াল। পরের ম্যাচ জিতলে ব্যবধান ১৫তে নিয়ে যেতে পারবে চিরপ্রতিদ্বন্দ্বীরা। তবে আনচেলত্তি বললেন, লিগেও লড়াই চালিয়ে যাবেন তারা।

তিনি বলেন, আমরা হাল ছাড়ব না। এখনও লিগে ১০টি ম্যাচ বাকি আছে এবং যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করতে নিজেদের সবটুকু দিয়ে খেলব আমরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!