শনিবার প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। এর আগেই প্রথম পর্বে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়েছিল মোহামেডান।
আজ খেলার শুরু মিনিটে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গোল হজম করে বসে ঢাকার সাদা-কালোরা। খেলার ৮ মিনিটে জাপানি ফরোয়ার্ড সোমা ওতানির কাছ থেকে বল পেয়ে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন জিম্বাবুয়েন ডিফেন্ডার জিমি জিঙ্গাই (১-০)। পিছিয়ে পড়ে সমতায় ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি মোহামেডান। খেলার ২২ মিনিটে মোহামেডানের হয়ে সমতায় ফেরান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে (১-১)।
খেলার ৩৭ মিনিটে আবারো গোল করেন মালির ফরোয়ার্ড। তাতেই সাদা-কালোদের স্কোরলাইন হয় (২-১)। বিরতির আগে খেলার ৪২ মিনিটে মোহামেডানের হয়ে ব্যবধান বাড়ান মুজাফ্ফর মুজাফ্ফারভ (৩-১)। কামরুল ইসলামের বাড়ানো বলে গোল করেন মুজাফ্ফারভ। লিড নিয়ে বিরতিতে যাওয়ার খেলার ৫৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সুলেমান।
.png)
খেলার ৬৯ মিনিটে সানডে এমানুয়েল এবং ৮৪ মিনিটে সাজ্জাদ হোসাইনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচ জিতলো শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। এই জয়ে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাদা-কালোরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে মুক্তিযোদ্ধা।