আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেষ্ট সিরিজে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব আল হাসান। স্বভাবতই আইপিএলে না খেলার প্রশ্নটি চলে আসায় উত্তরেও দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি বলেছেন, আইপিএলে না যাওয়ায় আক্ষেপ নেই তার।
এবারের আয়ারল্যান্ড সিরিজের মাঝেই বাঁধে সাকিবের আইপিএলে যাওয়া নিয়ে বিপত্তি। এনওসি না পাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০ ও একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে হয়েছে সাকিবের। তবে যখন দেখেছেন, আইপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ নেই তখনই জানিয়ে দিয়েছেন এবারের আইপিএল খেলছেন না তিনি।
.png)
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষে সাকিব বলেন, ‘আইপিএলে যাওয়া নিয়ে আমার কোন মন খারাপ নেই। তবে বিশ্বকাপের বছরে যেতে পারলে ভালো হতো আমার জন্য, দলের জন্যও। তবে, পরিবার সবার আগে। আমার তাই মনে হয়েছে এবারের আইপিএলটা বাদ দিলেই ভালো হবে।’
সাকিব না খেলায় তার বদলি হিসেবে জেসন রয়কে দলে টানে কলকাতা।