ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

মুশফিকের সেঞ্চুরিতে বড় লিড নিয়ে থামল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৪, ৫ এপ্রিল ২০২৩
মুশফিকের সেঞ্চুরিতে বড় লিড নিয়ে থামল বাংলাদেশ
ছবি: আইসিসি

সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দুজনেই। তবে সফল হলেন একজন। সাকিব ও মিরাজের ফিফটি আর মুশির সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বড় লিড নিয়েই থেমেছে বাংলাদেশ।

নিজেদের প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৬৯ রান করেছে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অল আউট হয়েছিল। ফলে ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নামবে টাইগাররা।

দুই উইকেটে ৩৪ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন শুরুতেই ফেরেন মুমিনুল হক, করেন ১৭ রান। মাত্র ৪০ রানে তিন উইকেট হারানো টাইগারদের হয়ে এরপর শক্ত প্রতিরোধ গড়ে তোলেন সাকিব ও মুশফিক।

Advertisement

একপর্যায়ে সাকিব ও মুশফিক দুজনেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। তবে ৮৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যার মাধ্যমে ভাঙে দুজনের ১৫৯ রানের জুটি।

সাকিব আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও ইনিংসকে তিন অঙ্কে রূপ দেন মুশফিক। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ১২৬ রানের ইনিংস। অন্যপ্রান্তে লিটন দাস ৪৩ রান করেন।

শেষদিকে বাংলাদেশের ইনিংস এগিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে ৫৫ রান করেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন একাই ৬ উইকেট শিকার করেন। এছাড়া মার্ক আদাইর ও বেন হোয়াইট দুটি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!