গত মঙ্গলবার (১৯ মার্চ) ম্যানইউ-এর বিপক্ষে এফএ কাপের ম্যাচে মিত্রোভিচকে লাল কার্ড দেখান রেফারি ক্রিস কাভানাঘ। বিষয়টি মানতে না পেরে রেফারিকে প্রশ্ন করার পাশাপাশি তাকে ধাক্কা দেন সার্বিয়ান তারকা। এরপর রেফারির সঙ্গে তর্কে জড়ান।
তাকে শাস্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করে এফএ বিবৃতি দিয়ে বলেছে, রেফারির সঙ্গে বাজে আচরণ করায় আমরা মিত্রোভিচকে যথাযথ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করেছি। সেজন্য তাকে আরও তিন ম্যাচ বেশি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
.png)
পরে সার্বিয়ান এই স্ট্রাইকার স্বীকার করেন যে, রেফারির প্রতি তিনি অসম্মানজনক আচরণ করেছেন। হুমকি দিয়েছেন এবং অপমানজনক কথা বলেছেন।
লাল কার্ড দেখানোর পাশাপাশি তাকে আগেই তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এরপর দোষ স্বীকার করার পরে দুই ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে মিত্রোভিচকে ৭৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।
এবার আরো তিন ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন অ্যালেক্সজান্ডার। এর মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটানো শেষ। ফুলহ্যামের আগামী সাত ম্যাচে তাকে দেখা যাবে না।