ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফের উয়েফার সভাপতি হচ্ছেন সেফেরিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ৪ এপ্রিল ২০২৩
ফের উয়েফার সভাপতি হচ্ছেন সেফেরিন
আলেক্সান্দার সেফেরিন

আরো এক মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় উয়েফার সভাপতি নির্বাচিত হয়েছেন আলেক্সান্দার সেফেরিন। আগামীকাল লিসবনে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার কংগ্রেস অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তার আগেই সেফেরিনের সভাপতির পদ ধরে রাখার ঘোষণা এসেছে।

স্লোভেনিয়ার ৫৫ বছর বয়সী এই আইনজীবী ফরাসি তারকা মিশেল প্লাতিনির পদ হারানোর পর ২০১৬ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

পর্তুগালের রাজধানী লিসবনে উয়েফার কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।

Advertisement

ইনফান্তিনোর সঙ্গে বিভিন্ন বিষয়ে সেফেরিনের মত পার্থক্য যেন নিয়মে পরিণত হয়েছে। অতি সম্প্রতি চার বছরের জায়গায় দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনে ফিফার প্রস্তাবের বিপক্ষে প্রথম সরব হয়ছিলেন উয়েফা প্রধান।

পরবর্তীতে ইনফান্তিনো সেই প্রস্তাব থেকে সড়ে আসেন। কিন্তু বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগের প্রস্তাব এখনো শেষ হয়ে যায়নি। শীর্ষ তিন ইউরোপীয়ান ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো সেই প্রকল্পের প্রতি নিজেদের অনড় অবস্থানে টিকে রয়েছে।

ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিসে এরই মধ্যে উয়েফা ও ফিফার বিরুদ্ধে একটি মামলা শুরু হয়েছে। যেখানে অভিযোগ করা হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই দুই সংস্থা তাদের শক্তি খাটিয়ে ক্লাবগুলোকে নিষিদ্ধের হুমকি দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত রায় জানা যাবে। 

ক্লাবগুলোর জন্য নতুন ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইন প্রবর্তনের পরিকল্পনায় এই মুহূর্তে বেশী গুরুত্ব দিচ্ছেন সেফেরিন। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট পরিবর্তনের বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!