ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল না খেলা প্রসঙ্গে যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪, ৪ এপ্রিল ২০২৩
আইপিএল না খেলা প্রসঙ্গে যা বললেন সাকিব
আইপিএল না খেলা প্রসঙ্গে যা বললেন সাকিব। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুরোধ আর আর্থিক লাভক্ষতির যোগ বিয়োগ শেষে তিনি দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। 

কলকাতার একটি এজেন্ট জানায়, ভারতের টি২০ লিগ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি কেকেআরকে ই-মেইলে নিশ্চিত করেন সাকিব। 

এ ব্যাপারে বাঁহাতি এ অলরাউন্ডারের মোবাইলে কল করে আর হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও উত্তর পাওয়া যায়নি। তবে জাতীয় দল নির্বাচক প্যানেলের একজন সদস্যকে সাকিব বলেছেন, বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় তাঁর কোনো আক্ষেপ নেই। শুধু ছোট্ট করে বলেছিলেন, ‘দিলে ভালো হতো, দেয়নি অসুবিধা নেই।’

Advertisement

৩৬ বছর, বয়স বিবেচনায় সাকিবের শেষ আইপিএল হতে পারত এটি। এ কারণে লিগের প্রথম থেকে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকেও বিশেষ অনুরোধ জানাননি সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!