ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

বাংলাদেশ-আয়ারল্যান্ড ফিরতি সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৬, ৩০ মার্চ ২০২৩
বাংলাদেশ-আয়ারল্যান্ড ফিরতি সিরিজের সূচি প্রকাশ
ফাইল ছবি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এ লড়াই শেষে ফিরতি সফরে ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে টাইগাররা। সেখানে সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম ইকবালের দল।

এরই মধ্যে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে কোনো পাত্তা পায়নি আয়ারল্যান্ড। বৃষ্টি বাধায় পরিত্যক্ত হওয়া ম্যাচ বাকি দুটিতেই বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। এরপর টি-২০ সিরিজও এক ম্যাচ হাতে রেখেই জিতেছে বাংলাদেশ।

ফিরতি সফরে সিরিজ শুরুর আগে সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। আজ (৩০ মার্চ) ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দলটির সঙ্গে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে টাইগারদের হারিয়েছিল তারা।

Advertisement

ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের বিশ্বকাপ সুপার লিগ সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। আগামী ৫ মে আনঅফিসিয়াল ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্লোজডোর স্টেডিয়ামে।

এরপর ৯ মে থেকে শুরু হবে আইরিশদের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে এটি দু’দলেরই শেষ সিরিজ।

এরই মধ্যে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বকাপের কোয়ালিফাই পর্বে অংশ নিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিততে হবে আইরিশদের। একনজরে দেখে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড অ্যাওয়ে সিরিজের সূচি:

ম্যাচ     সময় 
১ম ওয়ানডে    ৯ মে
২য় ওয়ানডে    ১২ মে
৩য় ওয়ানডে    ১৪ মে

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!