ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গ্র্যান্ড মাস্টারস ওপেন দাবা ভালো করেছে দেশের দাবাড়ুরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ৩০ মার্চ ২০২৩
গ্র্যান্ড মাস্টারস ওপেন দাবা ভালো করেছে দেশের দাবাড়ুরা
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লীতে ২০তম দিল্লী আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস ওপেন দাবা প্রতিযোগিতায় ভালো করেছে বাংলাদেশের দাবাড়ুরা।  

১০টি খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ৫৪তম, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাত পয়েন্ট নিয়ে ১১০তম, আয়ান রহমান ৬ পয়েন্ট ২৮০তম ও আসিয়া সুলতানা সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৮৪৬তম হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত ১০ বা শেষ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার সিয়াম ভারতের অীগ্নবো চক্রবর্তীর সাথে ড্র করেন। 

Advertisement

ক্যান্ডিডেট মাস্টার সাজিদ আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার মিরযোয়েব আজিরের কাছে, আয়ান আরসপ্রিত সিংয়ের কাছে ও আসিয়া ধ্রুব সেহগালের কাছে হেরে যান। 

এবারের আসরটিতে ১৭ টি দেশের ১৯ জন গ্র্যান্ড মাস্টার ১০ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১০৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!