ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যা যা থাকছে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৮, ৩০ মার্চ ২০২৩
যা যা থাকছে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে
ছবি: সংগৃহীত

আগামী ৩১ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়াম। এবারের ষোলতম আসরটি নিয়ে থাকছে নানা চমক।  

ভারতীয় গণমাধ্যমে খবর বলছে জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রুফ, তামান্না ভাটিয়ারা। যদিও সবই এখনো গুঞ্জন। তবে এরই মধ্যে বলিউড তারকা তামান্না ভাটিয়া ও সঙ্গীতশিল্পী অরিজিত সিংয়ের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের আইপিএল নানা দিক থেকেই বিশেষ। দীর্ঘ তিন বছর পর আইপিএল আবার হোম-অ্য়াওয়ে ম্যাচের ফরম্যাটে ফিরছে। প্রতিটি দল তাদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। 

আগামীকাল প্রথম ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। তার আগেই স্থানীয় সময় বিকেল ছয়টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!