ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গোলের সেঞ্চুরি করে যে উপহার পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ২৯ মার্চ ২০২৩
গোলের সেঞ্চুরি করে যে উপহার পেলেন মেসি
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ও রেকর্ড যেন একে অপরের পরিপূরক। ফুটবল মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড নিজের দখলে নেন তিনি। এবারো তার ব্যতিক্রম হলো না।

বুধবার ভোরে আন্তজার্তিক প্রীতি ম্যাচে কুরাকাওয়ের বিপক্ষে ৭ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে প্রথমার্ধেই আগে নিজের হ্যাটিট্রিক পূরণ করেন লিওনেল মেসি। এর মাধ্যমে আরো নতুন একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন এ তারকা ফুটবলার।

এদিন কুরাকাওয়ের বিপক্ষে প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। লো সেলসোর পাস থেকে আন্তর্জাতিক ফুটবলের শততম গোলটি করেন মেসি। গোল দেওয়ার পরই সে বলটি সহকারীকে দিয়ে দেন ম্যাচের রেফারি গুস্তাভো তেজেরা। 

Advertisement

মূলত ম্যাচের পর বলটি মেসিকে ১০০তম গোলের স্মারক হিসেবে দেয়ার জন্যই বলটি সরিয়ে নেন রেফারি তেজেরা।

এ ম্যাচ শেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাপিয়া বলটি স্মারক হিসেবে মেসিকে দেন। তার সঙ্গে মেসিকে আর্জেন্টিনার একটি জার্সি ও একটি প্লেটও দেন আর্জেন্টিনা সভাপতি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!