দলটি আন্তর্জাতিক বিরতিতে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে। সেখানে প্রতিপক্ষ অখ্যাত কুরাকাও। বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। তবে মেসিদের এ ম্যাচের প্রতিপক্ষ যারা, তাদের নামও শোনেনি আগে অনেকে।
কুরাকাও মূলত দক্ষিণ ক্যারিবিয়ান সাগর ও ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশ। যার আয়তন মাত্র ২৭৬ বর্গমাইল। জনসংখ্যা ১ লাখ ৫২ হাজার। দেশটিতে ফুটবল খেলার যাত্র শুরু হয় ১৯২৪ সালে। তবে আধুনিক ফুটবলে প্রবেশ করে ২০১১ সালে।
.png)
ওই বছরই ফিফার পূর্ণ সদস্যপদ পায় কুরাকাও। দলটির সাফল্য বলতে তেমন নেই। তবে ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপের চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। মেসিদের এই প্রতিপক্ষ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।