ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডিভোর্সের পর বিয়ে নিয়ে ধাওয়ানের পরামর্শ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৫, ২৭ মার্চ ২০২৩
ডিভোর্সের পর বিয়ে নিয়ে ধাওয়ানের পরামর্শ
শিখর ধাওয়ান

নিজের দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন শিখর ধাওয়ান। এক সাক্ষাৎকারে এ ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের থেকে আলাদা হয়ে গেছেন তিনি। বিবাহ-বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

কী কারণে এমন হল?  প্রশ্নের উত্তর দিতে গিয়ে ধাওয়ান জানিয়েছেন, ‘রেড ফ্ল্যাগস’ প্রথমেই দেখতে পাননি তিনি!

বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে শিখর ধাওয়ান বলেছেন, ‘আমি অন্যের দিকে আঙুল তুলতে চাই না। আমি ব্যর্থ হয়েছি, কারণ আমি সেই ফিল্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। ক্রিকেটের ক্ষেত্রেও তো তাই। ২০ বছর আগে আমার অভিজ্ঞতা এতটা ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ হয়ে উঠেছি।’

Advertisement

যদিও ডিভোর্সের মামলা এখনো চূড়ান্ত হয়নি। তবে ধাওয়ান ভবিষ্যতে আবার বিয়ে করতে পারেন বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন আমার ডিভোর্সের মামলা চলছে। ভবিষ্যতে যদি আমি আবার বিয়ে করি, তাহলে আমি অনেক বেশি সতর্ক থাকব। এখন আমি জানি, আমি কীরকম মেয়ে জীবনসঙ্গী হিসেবে চাই।’

ধাওয়ান আরো বলেন, ‘২৬-২৭ বছর বয়সে আমার কোনও প্রেমের সম্পর্ক ছিল না। আমি খেলায় মন দিয়েছিলাম। তাই আমি যখন প্রেমে পড়ি, আমি কোনও রেড ফ্ল্যাগ দেখতে পাইনি। কিন্তু আজ যদি আমি প্রেমে পড়ি, প্রত্যেকটি সতর্কবার্তা কিন্তু আমার চোখে পড়বে।’

নতুন প্রজন্মকেও পরামর্শ দিয়েছেন ধাওয়ান। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা যখন কোনো সম্পর্কে জড়াবেন, তখন যেন তারা আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত না নেন। চটজলদি বিয়ের সিদ্ধান্ত না নেয়ার পরামর্শই দিয়েছেন ধাওয়ান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!