ইউরো বাছাইপর্বের ম্যাচটি হয়েছিল ইতালিয়ান ক্লাব নাপোলির ঘরের মাঠ দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম। সে কারণেই সেখানে এক ইংলিশ সমর্থক ম্যারাডোনার নামে কুরুচিকর শব্দ লেখা ব্যানার নিয়ে ঢোকার চেষ্টা করেন। যেখানে লেখা ছিল, ‘দিয়েগো এখন কফিনে শুয়ে।’
ব্যানারটি সঙ্গে সঙ্গেই চোখে পড়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের। এরপরই তারা ওই দর্শকদের টিকিট বাতিল করে মাঠ থেকে বের করে দেয়। পরে তাদের দল ম্যাচ জিতলেও গ্যালারিতে উপস্থিত হওয়ার সুযোগ হারায় ওই দর্শকরা
.png)
এই ঘটনায় পরে নিন্দা জানিয়েছে ইংল্যান্ড ফুটবল সংস্থা (এফএ)। তারা জানিয়েছে, ওই সমর্থকের হাতে উচ্চ-বিদ্বেষী বার্তা লেখা ব্যানার ছিল। সঙ্গে সঙ্গে তার টিকিট বাতিল করা হয়েছে। পরবর্তীতে ওই সমর্থক দেশে ফিরলে কড়া শাস্তি প্রদানেরও ইঙ্গিত দেয় এফএ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বার্তার মাধ্যমে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং নেপলসের নয়নের মণিকে অবমাননা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালে ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। ফুটবলজীবনে দীর্ঘদিন তিনি ইতালির ক্লাব নাপোলির হয়ে দু’বার লিগও জিতেছিলেন। পরে তার মৃত্যুর পর স্টেডিয়ামের নাম বদলে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম রাখা হয়। নেপলসের নয়নের মনি হিসাবে ম্যারাডোনাকে মনে রাখেন তারা।