কাতার বিশ্বকাপ রোনালদোর কাছে দুঃস্বপ্নের মতো। কারন এই বিশ্বকাপে নিজেকে নতুন করে চেনাতে গিয়ে হারিয়ে ফেলেছেন তিনি। শুরু একাদশে স্থান হারানোর পাশাপাশি তার জায়গা হয় সাইড বেঞ্চে। তবে পর্তুগাল দলে নতুন কোচের আগমনে পাল্টে গেল পরিস্থিতি। রোনালদোকে খেলালেন শুরু একাদশে। কোচের আস্থার প্রতিদানও দিলেন সিআরসেভেন। তাতেই পর্তুগালের নতুন কোচ মার্তিনেজ বুঝলেন রোনালদো ফুরিয়ে যাননি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবারাতে লিসবনের এস্তাদিও জোসে আলভালাদেতে লিখটেনস্টাইনকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক পর্তুগাল। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘জে' গ্রুপের ম্যাচে তারা ৪-০ গোলে জিতে করেছে শুভ সূচনা। ম্যাচে দুটি গোল করেন রোনালদো। পাশাপাশি রেকর্ডবুকেও নাম লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ (১৯৭) ম্যাচ খেলার রেকর্ডের মালিক হওয়ার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতাও তিনি ১২0*।
.png)
জয় দিয়ে নতুন ঠিকানায় দায়িত্ব পালন শুরু করার পর স্থানীয় গণমাধ্যমকে মার্তিনেজ বলেছেন তার আগামীর পরিকল্পনায় রোনালদোর গুরুত্বের কথা, 'এটা একটা নতুন চক্র। যা গুরুত্বপূর্ণ তা হলো একজন খেলোয়াড় যেন নিবেদন দেখায় এবং এটা সম্পর্কে অবগত থাকে যে আমরা তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। ক্রিস্টিয়ানো সেটা দেখিয়েছে।'
রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আল নাসর ফরোয়ার্ড রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'আমাদের জাতীয় দলের হয়ে এই স্টেডিয়ামে- যা কিনা আমার কাছে স্পেশাল- খেলতে পারা ও গোল করার অনুভূতি খুবই দারুণ। সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হতে পেরে আমি গর্বিত।'