ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০২, ২৩ মার্চ ২০২৩
সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এদিন জিতলে শিরোপা নিজেদের করে নিবে স্বাগতিক টাইগাররা। অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে আয়ারল্যান্ড জিতলেই সিরিজ ড্র হয়ে যাবে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস ও জি টিভিতে। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

Advertisement

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয় পেয়েছিল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড রান গড়লেও বেরসিক বৃষ্টিতে ম্যাচটি ভেসে যায়। আজকের ম্যাচে জয় পেলেই চলতি বছরে ঘরের মাটিতে দ্বিতীয় সিরিজের কীর্তি গড়বে টিম টাইগার্স।

এদিকে দীর্ঘ ১৫ বছর পর সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। ওয়ানডে শেষে তিন ম্যাচ সিরিজের টি-২০ ও একটি মাত্র টেস্ট খেলবে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, ম্যাথু হাম্প্রিস, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু ম্যাকব্রিন, মার্ক আদাইর, গ্রাহাম হিউম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!