Ramadan Mubarak to all Muslim!🙏🏽🙌🏽 pic.twitter.com/D9QoB5eyjd
— Cristiano Ronaldo (@Cristiano) March 22, 2023
বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লেখেন, ‘সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।’
এই মৌসুমে সৌদি ক্লাবে যুক্ত হয়েছেন রোনালদো। শুরু দিকে। শুরু দিকে ভালো না হলেও ধীরে ধীরে দলটির সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন। দলটির হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ৯ গোল। নামের পাশে রয়েছে দুটি হ্যাট্রিক। রোনালদো নানা সময়ে সৌদি ধর্মীয় সংস্কৃতিতে অংশ নিয়েছিলেন।
.png)
এদিকে, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ (২৩ মার্চ) থেকে রমজান শুরু হচ্ছে। পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও। নিজেদের ফেসবুক পেইজে ক্লাবটি জানায়, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল।’ সঙ্গে দেওয়া হয়েছে একটি প্রার্থনার ইমোজি।

এছাড়া হ্যাশট্যাগে রমজান করিম দিয়ে রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘আমরা আপনাকে একটি বরকতময় এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই। এই পবিত্র মাস যেন আপনাকে আপনার প্রিয়জনের কাছে নিয়ে আসে।’
স্প্যানিশ এই ক্লাবটিতে দু’জন মুসলিম ফুটবলার রয়েছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার’খ্যাত ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তারা সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন।
এই দিকে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মান-পিএসজিও রমজানের শুভেচ্ছা জানাতে ভুলেনি। ক্লাব তাদের অফিশিয়াল ফেজবুক পেইজে নেইমার ওএমবাপ্পের ভিডিও দিয়ে লিখেছে, ‘বিশ্বের সকল মুসলিমদের প্রতি রমজান করীম! পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী জাতিকে প্যারিস সেন্ট-জার্মান ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন।’